Mukti Health

রোগী ও পরিবারের জন্য

Mukti Health

ডাক্তার, ওষুধ, বাড়িতে ল্যাব টেস্ট, অ্যাম্বুলেন্স আর আপনার পরিবারের স্বাস্থ্য রেকর্ড, সব এক অ্যাপে।

যা যা আছে

Mukti Health দিয়ে যা করতে পারবেন

  • ডাক্তার দেখান

    • বিশেষজ্ঞতা অনুযায়ী যাচাই করা ডাক্তার, রোগীদের রিভিউসহ
    • সরাসরি গিয়ে দেখানো, বা অ্যাপের ভেতরেই ভিডিও কল
    • ডাক্তার যেসব ফলো-আপের কথা বলেন, সেগুলোর রিমাইন্ডার
  • ঘরে বসেই ওষুধ

    • প্রতিটি ওষুধ মোড়কে ছাপা এমআরপির চেয়ে প্রায় ২.৫% কম
    • ই-প্রেসক্রিপশন থেকে, বা প্রেসক্রিপশনের ছবি তুলে অর্ডার করুন
    • মাসিক রিফিল, আপনি নিশ্চিত করলে তবেই অর্ডার হয়
  • বাড়িতে ল্যাব টেস্ট

    • টেস্ট ও হেলথ প্যাকেজ, নমুনা নেওয়া হয় বাড়ি থেকে
    • ফলাফল জমা থাকে আপনার রেকর্ডে, সময়ের সঙ্গে কেমন বদলাচ্ছে তা-ও দেখা যায়
  • দরকারের সময় অ্যাম্বুলেন্স

    • ডাকার আগেই আনুমানিক ভাড়া দেখতে পাবেন
    • লাইভ ট্র্যাক করুন, লক স্ক্রিনেও
    • কাছের জরুরি বিভাগ, আর হাসপাতাল জানালে খালি বেডের তথ্যও
  • পরিবারের জন্য একটি রেকর্ড

    • প্রেসক্রিপশন, ফলাফল ও রিপোর্ট এক জায়গায়
    • ইন্টারনেট ছাড়াও রিপোর্ট খোলা যায়
    • রেকর্ড দেখার প্রতিটি অনুরোধে আপনিই অনুমতি দেন, চাইলে বাতিলও করেন
  • Mukti AI

    • স্বাস্থ্য নিয়ে প্রশ্নের উত্তর, বাংলা বা ইংরেজিতে
    • সঠিক ডাক্তার বা সেবার কাছে পৌঁছে দেয়, কখনো ডাক্তারের জায়গা নেয় না

৪টি ধাপ

যেভাবে কাজ করে

  1. ধাপ ১

    সাইন ইন

    অ্যাপ ডাউনলোড করে মোবাইল নম্বর দিয়ে সাইন ইন করুন।

  2. ধাপ ২

    সেবা বেছে নিন

    ডাক্তার, ওষুধ, বাড়িতে টেস্ট বা অ্যাম্বুলেন্স; আগেই দাম দেখে নিন।

  3. ধাপ ৩

    লাইভ ট্র্যাক করুন

    প্রতিটি ধাপ সঙ্গে সঙ্গে দেখুন, অ্যাপে ও লক স্ক্রিনে।

  4. ধাপ ৪

    রেকর্ড রেখে দিন

    প্রেসক্রিপশন ও টেস্টের ফলাফল পরের বার ডাক্তার দেখানোর জন্য জমা থাকে।

Mukti Health

কাদের জন্য

  • রোগী

    কয়েক মিনিটেই সেবা বুক করুন; নিশ্চিত করার আগেই দাম দেখতে পাবেন।

  • পরিবার

    বাবা-মা ও সন্তানদের যোগ করুন, আর নিজের অ্যাকাউন্ট থেকেই তাঁদের জন্য সেবা বুক করুন।

  • নিয়মিত ওষুধ

    মাসিক রিফিল, আপনি নিশ্চিত করলে তবেই; আর সময়ের সঙ্গে টেস্টের ফলাফল কেমন বদলাচ্ছে, তা-ও দেখতে পারবেন।

অ্যাপ ডাউনলোড করুন

Mukti Health ডাউনলোড করুন

App Store ও Google Play-তে আছে। মার্চ ২০২৭ থেকে Mukti-র সেবা চালু হবে।

App Store-এ পাওয়া যাচ্ছেGoogle Play থেকে নিন

প্রশ্ন

জেনে রাখুন

কবে থেকে সেবা বুক করতে পারব?

Mukti চালু হবে মার্চ ২০২৭-এ। অ্যাপ এখনই ডাউনলোড করে পরিবারের রেকর্ড তৈরি করে রাখতে পারেন।

আমার রেকর্ড কে দেখতে পারে?

আপনি, আর যে ডাক্তার ও হাসপাতালকে আপনি অনুমতি দেন। যেকোনো সময় সেই অনুমতি তুলে নিতে পারেন।

Mukti AI কি আমার ডাক্তারের বিকল্প?

না। এটি আপনাকে সঠিক সেবা খুঁজে পেতে সাহায্য করে; রোগনির্ণয় ও চিকিৎসা করবেন ডাক্তার। জরুরি অবস্থায় 999 নম্বরে কল করুন।